News Bangla 24 BD | বাড়িয়ায় শিশুদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাড়িয়ায় শিশুদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার সদর উপজেলার বাড়িযা ইউনিয়নের রেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “শিশুদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করণে শিক্ষক অভিভাবকদের ভূমিকা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়।

সোমবার কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আবু নাসার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর। তথ্য ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আবদুল কুদ্দুছ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গাজীপুর সদর, গাজীপুর। সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মু্িক্তযোদ্ধা মোঃ লুৎফর রহমান মোল্ল্যা। কর্মশালায় শিক্ষার্থী, মা-বাবা, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত থেকে নৈতিক শিক্ষা বিষয়ক মতবিনিময় করেন। মোঃ আবদুল কুদ্দুছ তার প্রবন্ধে নৈতিক শিক্ষার উপর প্রায় ৯০টির মতো নীতিবাক্য পাঠকরে শোনান। যা কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষাকে অর্থবহ করে তুলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবু নাসার উদ্দিন বলেন, আগামী ২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার জন্য একজন শিক্ষার্থীর লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে শিশুদের উন্মুক্ত বক্স হতে ইচ্ছামতো চকলেট নেওয়ার জন্য বলেন এবং পরবর্তীতে দেখাযায় সবাই একটি করে চকলেট নেয়। কেন তারা একটি চকলেট নিল এমন প্রশ্নের জনাবে ইমন নামে একজন শিক্ষার্থী জানায় যাতে সবাই চকলেট পায় এ জন্য বেশী নেয়নি। তাদের উত্তর এবং নৈতিকতায় মুগ্ধ হয়ে ইমনকে পুরস্কৃত করা হয়েছে। অভিভাবকন নাসরিন আক্তারসহ কয়েকজন অভিভাবক এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং বেশি বেশিকরে এ ধরনের আয়োজন করা প্রয়োজন মর্মে মতামত ব্যক্ত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ