টঙ্গীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা
রেজাউল কবির রাজিব, টঙ্গী : টঙ্গীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেকার উন্নয়ন মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখা, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগর শাখা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র, আসক ফাউন্ডেশন গাজীপুর সিটি কর্পোরেশন শাখা, বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গী আঞ্চলিক শাখা, টঙ্গী, গাছা, পূবাইল অন্তর্ভুক্ত পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় বেকার উন্নয়ন মানবাধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপদেষ্টা মরিয়ম সুলতানার পরিচালনায় টঙ্গী চেরাগআলী এলাকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বিল্লাল হোসেন মাষ্টার, আব্দুল রহিম মিয়া, মজিবুর রহমান, সিরাজ মিয়া ভান্ডারী, ডাক্তার মঞ্জুরুল হক প্রমুখ।
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর গাজীপুর মহানগর শাখার আরাফাত হোসেন চৌধুরী লিটুর নেতৃত্বে টঙ্গীর বিভিন্ন এলাকায় একটি ট্রাক র্যালী করেন। সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গী আঞ্চলিক শাখার উদ্যোগে টঙ্গী, গাছা, পূবাইল অন্তর্ভুক্ত কমিটির সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরীর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপদেষ্টা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাফুজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গী আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভ’ঁইয়া, ইদ্রিসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম মোড়ল, কাজী মিরাজুল ইসলাম, মিজানুর রহমান, জহিরুল ইসলাম প্রধান, সালাহ উদ্দিন রানা, সোহেল রানা, জাফর মিয়া, আবুল কালাম প্রমুখ।
সকাল সাড়ে ১১টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকা থেকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন গাজীপুর সিটি কর্পোরেশন শাখার উদ্যোগে টঙ্গী হোসেন মার্কেট এলাকা থেকে র্যাবলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি হোসেন মার্কেট এলাকা থেকে শুরু করে টঙ্গীর চেরাগআলী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন গাজীপুর সিটি কর্পোরেশন শাখার সভাপতি নাদিম হোসেন খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উপদেষ্টা, তৃর্ণমূল জনতা পার্টির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, সাবেক কমিশনার ফিরোজা আক্তার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ফরাজী, মির্জা রফিক, ডাক্তার এস এম রেজভি, ফারুক ফজলুল হক, আনোয়ারা বেগম, খালেদা ইয়াসমিন রুপা, সূর্য বানু, বেবী চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা রজব আলী, নিলুফা ইয়াসমিন, আমিরুন নেছা রীনা, আহসান মোল্লা, উমর আলী প্রমুখ। পরে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন গাজীপুর সিটি কর্পোরেশন শাখার সাবেক সাধারণ সম্পাদক আলম পাটোয়ারীর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 