News Bangla 24 BD | নির্বাচনকে কেন্দ্র করে কোটচাঁদপুরে কাঠের নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকা ভক্ত আবু সাইদ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নির্বাচনকে কেন্দ্র করে কোটচাঁদপুরে কাঠের নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকা ভক্ত আবু সাইদ


ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাঠের নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকা ভক্ত আবু সাইদ নামের এক ব্যক্তি। তিনি পেশায় একজন কাঠের আসবাব পত্র তৈরির কারিগর হলেও নির্বাচন আসলেই আসবাবপত্র তৈরির কাজ ছেড়ে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। একদিকে দলের প্রতিক বিক্রি হয় অন্য দিকে আর্থিক ভাবে অনেক টা লাভবান হয়। তিনি নৌকা ভক্ত নেতা কর্মীদের নিকট নৌকার আকার বুঝে নামমাত্র মূল্যে বিক্রি করেন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের বনবিভাগ পাড়ার মৃত, মনিরুল ইসলামে ছেলে আবু সাইদ পেশায় একজন কাঠের আসবাবপত্র তৈরির কারিগর। তিনি নিজেও আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সংগঠনের প্রতি ভালবাসার কারণেই তিনি নির্বাচন আসলেই নৌকা তৈরিতে সময় পার করেন। বাজার থেকে কাঠ কিনে নিজের পরিশ্রম তৈরিতে নৌকা কোন রকম নামমাত্র মূল্যে নেতা কর্মীদের কাছে বিক্রি করেন। এরই মধ্যে অর্ধশত নৌকা তৈরি করেছেন। এছাড়াও ঝিনাইদহ জেলা, বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড নেতা কর্মীদের বিভিন্ন সাইজের নৌকার অর্ডার নিয়েছেন। নৌকা তৈরির কারিগর আবু সাইদ জানান, দীর্ঘ প্রায় ২০ বছর কাঠের আসবাবপত্র তৈরির কাজ করছেন। আওয়ামী লীগ সংগঠনের প্রতি ভালোবাসা ভালোলাগা থেকে প্রথমে একটি নৌকা তৈরি করি। নৌকাটি কোটচাঁদপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের অফিসে দেই। এরপর থেকেই নৌকা ভক্তদের নিকট নৌকা তৈরির বিষয়টি প্রচার হতে থাকে। সেই থেকে বাড়তে থাকে নৌকা তৈরির কাজ। প্রতি নির্বাচন আসলেই নৌকার কর্মী ভক্তদের মধ্যে নৌকার চাহিদা বেড়ে যায়। এরই মধ্যে অর্ধশত নৌকা তৈরির কাজ প্রায় শেষ করেছেন।তিনি আরো বলেন, এক সময় জাতীয় নির্বাচনেই শুধু নৌকা প্রতীক ব্যবহার করা হত। তখন নৌকার চাহিদা কম ছিল। কিন্তু এখন জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদেও নৌকা প্রতীকে নির্বাচনের কারণে নৌকার চাহিদা বেড়ে গেছে। একই সাথে নৌকা তৈরির কাজও বেড়েছে কয়েক গুন। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বর রিপন হোসেন বলেন, একজনের মাধ্যমে জানতে পারলাম আবু সাইদ নামের এক যুবক কোটচাঁদপুরে খাদ্য গুদামের নিকট নৌকা তৈরি করছেন। পরে তার নিকট থেকে একটি কাঠের, উপরে ছাউনি দেয়া নৌকা কোন রকম দাম দিয়ে কিনে এনেছি। আবু সাইদের তৈরি করা নৌকা ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার দলের নেতা কর্মীরা কিনে নিয়ে যাচ্ছে। নৌকার এত চাহিদা যে তৈরি করে ঠিকমত সময় দিতে পারছে না। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নৌকা তৈরি করে থাকে। এ বিষয়ে জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, পেশায় একজন কাঠের আসবারপত্র তৈরি মিস্ত্রী হওয়ার পরও দলকে ভালবেসে তিনি যে কাজটি করছেন, সেজন্য ব্যক্তিগত ভাবে এবং দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তার এমন উদ্যোগ অবশ্যই দল মূল্যায়ন করবেন ও তার পাশে থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ