ঝিনাইদহে শান্তিতে বিজয় উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহে শান্তিতে বিজয় উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় রুপান্তরের বাস্তবায়নে ওয়েলফেয়ার এর্ফোটস (উই) এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মানবাধিকার ফোরামের আহবায়ক মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার এর্ফোটস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা নির্বাচন নিয়ে নানা দিক নির্দেনা তুলে ধরার পাশাপাশি ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে প্রশাসনসহ সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক 