গাজীপুর প্রেসক্লাবের নামে বিরূপ মন্তব্য দু’ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর প্রেসক্লাব সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় বসবাসরত মোঃ আবুল হাসেমের ছেলে মাহমুদুল হাসান ও রিপন আসনারী নামে দুই ব্যাক্তির নামে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার। মামলা নং- ২৯, তাং- ১৭/১২/২০১৮ ইং।
মামলার আরজিতে বলা হয়েছে- ৯২ জন সদস্য নিয়ে ‘গাজীপুর প্রেসক্লাব’ স্বাভাবিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট ভবনে বরাদ্ধ দেওয়া একটি অংশে ১৯৮৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে সমাজ সেবা অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের নিবন্ধন (রেজি: নং-গা ০৭৭০) লাভ করে প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এরই মধ্যে গত ১২ ডিসেম্বর- ২০১৮ তারিখে রাত ১০ টা ১৮ মিনিটে মাহমুদুল হাসান তার ফেইজবুক আইডিতে বিরূপ মন্তব্য স্বরূপ লিখেছেন- ‘সমিতির নামও প্রেসক্লাব’ গাজীপুর জেলা প্রশাসনের আঙিনায় সমাজসেবা অধিদপ্তর স্বীকৃত একটি সমিতি সংখ্যালঘুদের প্রার্থনার স্থান দখল করে রেখেছে। বিধি ভেঙ্গে সমিতির নাম রাখা হয়েছে “প্রেসক্লাব” “এতে হকার-মেকার-ঝাদুকরও” সদস্য রয়েছে। ঘেঁটে দেখার অনুরোধ প্রশাসনকে। তথ্যবহুল প্রতিবেদন পড়তে চোখ রাখুন শুধুমাত্র যোগফলে.. খ. কমেন্টসে যুক্ত হয়ে সে “প্রেসক্লাব ও সমিতির পার্থক্য বুঝে? মসজিদ দখল করে সমিতি খুললে প্রশাসন হয়ত নিরব থাকত না”।
ওই মন্তব্যের কমেন্টসে রিপন আনসারি নামের এক ব্যাক্তি লিখেছেন-
“জেলা প্রশাসককে একাধিকবার লিগ্যাল নোটিশ করা হয়েছে। তিনি আইন ও সংবিধান সুরক্ষা করতে চেষ্টা করছেন বলে মনে হচ্ছে না। আমরা সকল বে-আইনী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতিকে সমুন্নত রাখার আহবান জানাই”।
মামলার বাদি গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন- ওয়েবসাইট বা ইলেকট্রনিক বিন্যাসে বা অনুভূতিতে এ ধরনের বক্তব্য পোষ্ট দিয়ে আক্রমণাত্মক, অসত্য, বিকৃত ও মিথ্যা তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ এবং ওয়েবসাইট বা কোন ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধে বা অনুভূতিতে আঘাত করে মাহমুদল হাসান সংঘাত সৃষ্টির চেষ্টায় লিপ্ত হয়েছে। কাজেই তার মিথ্যা অসত্য ও বানোয়াট তথ্য প্রচারের যথাযথ শাস্তি হওয়া দরকার।
তিনি আরো বলেন- মাহমুদুল হাসান এবং রিপন আনসারীরর কারণে গাজীপুর প্রেসক্লাব নামের প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হয়েছে। যে কারণে ওদের বিরুদ্ধে দেশের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় শাস্তি কামনা করছি।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 