News Bangla 24 BD | গাজীপুর-৩ ও ৪ আসন সবুজ ও রিমি’র পক্ষে ভোট চাইলেন বিএনএ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুর-৩ ও ৪ আসন সবুজ ও রিমি’র পক্ষে ভোট চাইলেন বিএনএ


কাপাসিয়া প্রতিনিধি : বাংলাদেশ আ.লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি ও ইকবাল হোসেন সবুজের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) গাজীপুর ও কাপাসিয়া শাখা। আজ ২৫ ডিসেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়া থেকে শুরু করে উপজেলার তরগাঁও, মিয়ার বাজার, দেওনা বাজার, বালুচড়া মোড়, ভুলেশ্বর মোড়, হাইলজোরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
বিএনএ গাজীপুর সভাপতি শামীমা নাছরিন শেলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হাছিনা বেগম , এম কে নাহার, তাজুল ইসলাম, নাজমা সুলতানা, রুনা আক্তার, সাদিকুল ইসলাম, মাসুমা নাজমিন, হাবিবুর রহমান, মনোয়ারা আক্তার, মোসলিমা বেগম, রাশিদা বেগম প্রমুখ গণসংযোগে উপস্থিত ছিলেন। পরে গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৩ ইকবাল হোসেনের সাথে সাক্ষাত করে তাদের অভিমত ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ