News Bangla 24 BD | একাদশ জাতীয় সংসদ নির্বাচন টঙ্গী প্রেসক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন টঙ্গী প্রেসক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময়


টঙ্গী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে মতবিনিময় সভা করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদ গাজীপুর। মঙ্গলবার টঙ্গী প্রেসক্লাব কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও জাতীয় বিশ^বিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার আব্দুল মালেকের সভাপতিত্বে, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশের খবরের বিজনেস এডিটর ও পেশাজীবি সমন্বয় পরিষদের সদস্য সাংবাদিক এম.এ. সালাম (শান্ত), টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোস্তফা হুমায়ুন হিমু, জাতীয় বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা মো: শাহজাহান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক মহিউদ্দিন সরকার, গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাষ্টার, এড. নাজিম, মো: আনোয়ার হোসেন, মো: মনির হোসেন, দৈনিক মুক্তবলাকার সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। বাংলাদেশ আওয়ামীলীগ পেশাজীবীবান্ধব সরকার। বক্তারা সকল পেশাজীবী ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ