আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাসেলের গণসংযোগ ও পথসভা
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপির নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভা বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ ও ৪৭নং ওয়ার্ড টঙ্গীর হিমারদীঘি, তিস্তারগেইট, আমতলী, মরকুন কবরস্থান এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য এড. আজমত উল্লা খান, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী মোজাম্মেল হক, প্রখ্যাত শ্রমিক নেতা গোলজার হোসেন, সৌদি প্রবাসী আওয়ামীলীগ নেতা মাঈনুদ্দিন তালুকদার, বাপ্পি লস্কর, জাতীয় বিদুৎ শ্রমিকলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ উসমান আলী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহার ভ’ঁইয়া, মুফতী মাসুদুল করিম, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র কমিটির আহ্বায়ক প্রকৌশলী রবিউল্লাহ খান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আজহার উদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হোসেন সিবু, টঙ্গীর সিআরএস বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, শাহ আলম মিয়া, আওয়ামীলীগ নেতা মশিউজ্জামান বাবলু, মাহফুজুল আলম রিজভী, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
অপরদিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান কালুর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা হেলাল উদ্দিন উজ্জলের পরিচালনায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী, সাবেক কাউন্সিলর, মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন, মোস্তফা কামাল, গাজীপুর মহানগর মটর চালকলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন, প্রকৌশলী রবিউল্লা খান, গাজীপুর মহানগর তাতীলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, সাধারণ সম্পাদক ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল গফুর, জিয়াউদ্দিন, খলিলুর রহমান প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেলকে চতুর্থ বারের মতো বিজয়ী করার লক্ষ্যে আমরা প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ, পথসভা, হেনবিল বিতরণ করে যাচ্ছি। জাহিদ আহসান রাসেল এমপির সালাম প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর জাহিদ আহসান রাসেলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং গাজীপুর-২ আসনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 