আপনারা ভোট দিন, বাংলাদেশের উন্নয়ন হবে — চুমকি
কালীগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। আপনাদের মূল্যবান ভোটটি সব দলের লোকেরা চাইতে পারে। যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে তাকেই ভোট দিন। যারা দেশের জন্য কোনো উন্নয়ন করেনি তাদের ভোট না দিয়ে, যারা মানুষের জন্য কাজ করেছে এবং করবে তাদেরই ভোট দিন। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আমরা বিগত দিনের মত বাংলাদেশে উন্নয়ন হবে। তিনি বুধবার সকালে গাজীপুর-৫ নির্বাচনী আসনের কালীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড চৌড়া এলাকায় এক উঠান বৈঠকে এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, আ’লীগ নেতা এবএিম তারিকুল ইসলাম, শফিউল কাদের নান্নু, আহমেদুল কবির, রফিকুল ইসলাম সিজু, মাইনুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উঠান বৈঠকে কালীগঞ্জ পৌর যুবদলের সভাপতি মো. আলী হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বুরুজ, এ্যাড. কাউছার সিকদার, ও আব্দুর রশিদ মোক্তারের নেতৃত্বে বিএনপির ২ শতাধীক নেতা-কর্মী আ’লীগে যোগদান করেন। তারা প্রতিমন্ত্রী চুমকির হাতে ফুলের নৌকা দিয়ে আ’লীগে যোগ দেন।
নতুন যোগদান বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী চুমকি বলেন, বিএনপির আদর্শ হলো সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই দলের প্রতি সাধারন মানুষ তাদের আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির প্রতি বিশ্বাস রাখতে পারছে না তার দলের নেতাকর্মীরা। দলের নেতাকর্মীদের বিপদে-আপদে বিএনপি তাদের পাশে কখনো ছিল না। তাই বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে আ’লীগের পতাকাতলে ফিরে আসছে। যারা আ’লীগে যোগদান করেছে তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 