News Bangla 24 BD | বঙ্গবন্ধুর খুনিদের মত তারেকের বিচারও বাংলার মাটিতেই হবে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বঙ্গবন্ধুর খুনিদের মত তারেকের বিচারও বাংলার মাটিতেই হবে — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তিযুদ্ধ ও ধর্মমন্ত্রী আলহাজ এ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, এতিমের টাকা লুণ্ঠনকারী মা ও পুত এখন সাজা প্রাপ্ত। বঙ্গবন্ধুর খুনিদের মত দুর্নীতিবাজ তারেক জিয়ার বিচার এ বাংলার মাটিতেই হবে। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবে গত ৭০ সালের নির্বাচনের মত। বিপুল আসনে নৌকা প্রতীক বিজয় অর্জন করে আওয়ামীলীগের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখাতে হবে।
মন্ত্রী আরো বলেন,বঙ্গবন্ধুর উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী পাঁচ বছরে কোন মানুষ গরীব থাকবে না। বস্তিবাসিদের ফ্ল্যাট দেওয়া হবে। আওয়ামীলীগ তৃতীয়বার সরকার গঠন করে তিন কোটি গরীর মানুষকে স্বাস্থ্য কার্ড দিবে। বাংলাদেশের যে কোন সরকারী হাসপাতালে বিনা টাকায় চিকিৎসা ও ঔষধ নিতে পারবে। কোন গরীব মানুষকে বিনা চিকিৎসায় মরতে হবে না।
বুধবার বিকালে উপজেলার চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বড়ই বাড়ী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিউদ্দিন সরকার, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেড মোঃ সফিকুল ইসলাম বাবুল,জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তুফাজ্জল হোসেন রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হিরু মিয়া,সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলীম আল-রাজী রাজীব,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ