News Bangla 24 BD | জাতীয় নির্বাচনে সন্ত্রাসী, জঙ্গী, নাশকতা ও অস্থিতিশীলতা রোধকল্পে র‌্যাব-১’র বিশেষ অভিযান - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

জাতীয় নির্বাচনে সন্ত্রাসী, জঙ্গী, নাশকতা ও অস্থিতিশীলতা রোধকল্পে র‌্যাব-১’র বিশেষ অভিযান


খবর বিজ্ঞপ্তি : নাশকতা একটি বহুমাত্রিক সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে যা বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর আঘাত হানছে যার ফলে রাষ্ট্রের অর্থনীতির উপর প্রভাব বিস্তার করেছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এই পর্যন্ত নাশকতা সৃষ্টিকারী অসংখ্য আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার আসন্ন জাতীয় নির্বাচন-২০১৮ কে সামনে রেখে যে কোন ধরনের নাশকতা এবং সন্ত্রাসী, জঙ্গী হামলা রোধকল্পে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উক্ত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ কে সামনে রেখে গাজীপুর জেলাকে সকল প্রকার সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ডসহ সাম্প্রতিক গার্মেন্টস সেক্টরে অস্থিশিলতা ও টঙ্গী বিশ্ব ইজতেমা নিয়ে কোন নাশকতামূলক কার্যক্রমের হাত থেকে রক্ষার্থে সাধারণ মানুষের নিরাপত্তার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্তৃক গাজীপুর জেলায় অবস্থিত বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জন-নিরাপত্তার স্বার্থে র‌্যাব-১ হইতে ০৩ কর্মকতার সমন্বয়ে ০৬ টি টহল পিকআপ এর মাধ্যমে ৬০ সদস্যের সমন্বয়ে অভিযানিক দল গাজীপুরের অবস্থিত প্রধান প্রধান আবাসিক হোটেল গুলোতে অভিযান পরিচালনা করে। কোন দুষ্কৃতিকারী ছদ্ধবেশে আবাসিক হোটেল গুলোতে অবস্থান নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে গিরে গাজীপুর জেলায় কোন ধরনের নাশকতা, জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত বা নির্বাচনে সহিংসতার পরিকল্পনা করতে না পারে এ ব্যাপারে হোটেলের মালিক এবং দায়িত্ব প্রাপ্ত ম্যানেজারদেরকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে সাদা পোষাকে উল্লেখযোগ্য সংখ্যক র‌্যাব সদস্য সার্বক্ষনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম এবং র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন উক্ত নিরাপত্তার সার্বক্ষনিক তদারকি কাজে নিয়োজিত রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ