News Bangla 24 BD | নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head

নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করবে।’

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছেন, তা ইশতেহারে লিপিবদ্ধ। তিনি সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রীসভার সদস্যবৃন্দসহ দলের সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা ইশতেহারের তথ্য ও গণমাধ্যম সংশ্লিষ্ট অংশের পূর্ণ বাস্তবায়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর জানুয়ারি শেষ হবার আগেই বৈঠকে মিলিত হয়েছি আমরা।’

ড. হাছান মাহমুদ তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের জন্য ফ্ল্যাট প্রকল্প, জাতীয় প্রেসক্লাবের ২১তলা ভবন নির্মাণে সহায়তা দান, তথ্য অধিকার আইন প্রয়োগে অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহদান ও প্রশিক্ষণ, পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবাদপত্রে বিজ্ঞাপনে সুষমতা এবং সংবাদপত্রকে শিল্প হিসেবে বিকাশে সহায়তা দেওয়ার কথা উলে­খ করেন। গুজব প্রতিরোধ সেলকে শক্তিশালী করার জন্য প্রকল্প গ্রহণের বিষয় বিবেচনার কথাও বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার এবং তার হাত ধরেই বাংলাদেশের গণমাধ্যম যুগান্তকারী বিকাশ লাভ করেছে উলে­খ করে মন্ত্রী বলেন, ‘সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ হবে না। গণমাধ্যমবান্ধব হবে আইন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ