কালিয়াকৈরে প্রতিযোগীকে সংবর্ধনা
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল আঞ্চলিক প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় সংগীতে প্রথম স্থান অধিকারী কাব স্কাউটস সরকার শারীকা আলীম আসফিকে বুধবার সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার আন্দার মানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন স্কাউটস হল রুমে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট পুরস্কার প্রদান করেন রেলপথ মন্ত্রনালয়ের সচীব মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আসাদুর মুকাদ্দিন, ঢাকা অঞ্চল স্কাউটসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভুইয়া, ঢাকা স্কাউটস আঞ্চলিক পরিচালক কে এম সাইদুজ্জামান, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার(ট্রেনিং) দেলোয়ার হোসেন। সরকার শারীকা আলীম আসফি যুগান্তর স্বজন সমাবেশের ক্ষুদে সদস্য, আব্দুল্লাহ মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী ও দৈনিক যুগান্তর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলীম ও সেলিনা আলীমের এক মাত্র মেয়ে।
জানা যায়, ওই প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীরা সোমবার উপজেলার মৌচাক স্কাউটস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বাছাই পর্বে জেলা পর্যায়ে প্রথম হলে তাদের ঢাকা অঞ্চল আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরন করা হয়। ঢাকা মেট্রোপলিটন স্কাউটস হল রুমে কাব স্কাউটসে সংগীতে শারীকা আলীম আসফি, জুনাইদ হক ও আহনাদ বিজয়ী হয়। এ ছাড়া নৃত্যে আরাফ, ছাইফা, অর্পা ও চিত্রাংকনে ইমা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ওই বিজয়ের গৌরবে বুধবার সকালে প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় সংগীতে প্রথম স্থান অধিকারী কাব স্কাউটস সরকার শারীকা আলীম আসফিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সাইদুর রহমান, আমেনা বেগম প্রমুখ।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 