কালিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ৪ দিন পর রিয়াদ সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রাম সংলগ্ন ফুলেশ্বরী খেয়াঘাট থেকে এ মরদেহ উদ্ধার পরে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
নিহত যুবক কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। তিনি শীতলক্ষ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করতেন।
থানা সূত্রে জানা গেছে, নিহত রিয়াদসহ ৪ জনের একটি দল দীর্ঘ দিন যাবৎ শীতলক্ষ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করত। গত রোববার ভোরে থানায় খবর যায় ওই ৪ জনসহ ৮ জন মাটি কাটার শ্রমিক ট্রলার নিয়ে প্রান-আরএফএল ইন্ড্রাস্টিয়াল পার্ক সংলগ্ন ফুলেশ্বরী খেয়াঘাট থেকে মাটি কাঁটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে মূল হোতা ৪ জন পালিয়ে যায়। এদিকে পুলিশ দেখে মাটি কাটার ৮ শ্রমিক শীতলক্ষ্যা নদী সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় পুলিশ ৫ জন, ইঞ্জিন চালিত ট্রলার ও মাটি কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে যায়। বাকী ৩ মাটি কাটার শ্রমিক নদী সাঁতরে ওপাড়ে (পলাশ উপজেলায়) পালিয়ে যায়। আটক এবং পালিয়ে যাওয়া ৮ মাটি কাটার শ্রমিকের বাড়ী পাশ্ববর্তী পলাশ উপজেলায়। পরে আটক ৫ জনের জবানবন্ধি অনুযায়ী মোট ১২ জনকে আসামী করে থানায় একটি মামলা (নং ২১) দায়ের হয়। ওই মামলায় আটক ৫ জনকে ওইদিনই (১৭ ফেব্রুয়ারী) দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, আটকৃতদের আদালতে পাঠানোর পর রিয়াদের পরিবার নদীতে তার নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পরে থানা পুলিশের সহযোগীতায় টানা ২দিন ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিয়ে খোঁজাখুঁজি কারার পরও পাওয়া যায়নি। বুধবার সকালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠায়।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 