ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের সফল নের্তৃত্বে জঙ্গী সদস্য আটক
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রাম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সদস্য জসিম উদ্দিনকে আটক করেছে র্যাব। রোববার তাকে আটক করা হয়। আটককৃত জসীম উদ্দিন ওই গ্রামের ফারুখ হোসেনের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলার মহেশপুর উপজেলার বাবলামাথাভাঙ্গা গ্রামে অভিযান চালায় র্যাব। এসময় ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি মোবাইল ও ৩ টি সিম কার্ড ও কয়েকটি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক জসিম আনসার আল ইসলামের পক্ষে ফেসবুকের মাধ্যমে ধর্মীয় উষ্কানিমুলক পোস্ট দিয়ে আসছিল।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 