News Bangla 24 BD | ঝিনাইদহে আলাদা দুটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে আলাদা দুটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড


ঝিনাইদহঃ
ঝিনাইদহে আলাদা দুটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহের জেলা জজ মো: আবু আহছান হাবিব ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো: গোলাম আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-সদর উপজেলার নগর বাথান গ্রামের ছবেদ মন্ডলের ছেলে আহাম্মেদ মন্ডল ও হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের হেরাজ মালিতার ছেলে আসমান মালিতা। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১২ আগষ্ট সদর উপজেলার নগর বাথান গ্রামের আহাম্মেদ মন্ডলের স্ত্রী নাজমা খাতুনকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে এলে পুলিশ স্বামী আহাম্মেদ মন্ডলসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের। পরবর্তীতে পুলিশ স্বামী আহাম্মেদ আলীকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত আহাম্মেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। অন্যদিকে, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হরিনাকুন্ডু উপজেলার নারানকান্দি গ্রামের নুর আলী মন্ডলের ছেলে আহাম্মদ আলী। পরদিন সকালে তাকে পোলতাডাঙ্গা গ্রামের মাঠে গুলিবিদ্ধ ও যখম অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারিা হরিনাকুন্ডু থানায় ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা নুর আলী। মামলার দুই আসামী মারা যাওয়ায় অপর আসামী আসমান মালিথাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম।

এ বিভাগের অন্যান্য সংবাদ