গাজীপুরে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধূরী, উপ-কমিশনার মোঃ শরীফুর রহমান, উপ-পরিচালক ডা. তপন কান্তি সরকার, ডা. মোঃ আব্দুল কাদির, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, ডা. সুশান্ত কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মেডিকেল কলেজের পরিচালক ডা. আমির হোসাইন রাহাত।
প্রধান অতিথি বলেন- গাজীপুরের সাধারণ মানুষ যাতে স্বল্প ব্যায়ে ডায়ালাইসিস করতে পারেন সে জন্য এই ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে এই ইউনিটে দায়িত্ব পালন করবেন ডা. সাজ্জাদ হোসেন ও ডা. মুহাম্মদ সেলিম শাহেদসহ ৭ জন নার্স ও ৩ জন টেকনশিয়ান।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 