News Bangla 24 BD | কাপাসিয়ায় ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন হাফিজুল হক - News Bangla 24 BD
News Head
 দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

কাপাসিয়ায় ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন হাফিজুল হক


কাপাসিয়া সংবাদদাতা : কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিন রাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো: হাফিজুল হক চৌধরী আইয়ূব। উপজেলার বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান পদে মানুষের দোয়া ও ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলা জুড়ে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি। গতকাল তরগাঁও ইউনিয়নের নদীরপাড় খেয়াঘাট, মেডিকেল মোড়, ত্রিমোহনী, মিয়ার বাজার, কাপাসিয়া বাজার, পাবুর, টোক সুলতানপুর শাহী মসজিদ এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন তিনি।
ছাত্র রাজনীতি করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ও ঐতিহ্যবাহি পরিবারে জন্ম নেওয়ায় ক্লিন ইমেজ হিসেবে এলাকায় ব্যপক পরিচিতি রয়েছে তার। তিনি বঙ্গবন্ধু ও বঙ্গতাজের আর্দশ কে বিশ্বাস করে ছাত্রলীগের প্রাথমিক সদস্য হয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করে কাপাসিয়া থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে তিনি কাপাসিয়া ডিগ্রী কলেজের জিএস ও ভিপি নির্বাচিত হন। মৈশ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে শিক্ষা ক্ষেত্রে অনন্য ভুমিকা পালন করেন। মাদক মুক্ত সমাজ গঠনে ও ক্রীড়ায়ঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে ব্যপক পরিচিতি লাভ করেছেন আইয়ূব। বর্তমানে উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসিবে সংগঠনের কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন বিশেষ করে কাপাসিয়ার ফুটবল অঙ্গনে তার ব্যপক অবদান রয়েছে। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে ভোটারদের নজর কেড়েছেন।
তিনি বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চান। এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান। এজন্য তিনি কাপাসিয়াবাসির সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন। তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ