News Bangla 24 BD | লক্ষ লক্ষ লোকের আখেরী মোনাজাতে শেষ হলো টঙ্গীর নদী বন্দরের মাহ্ফিল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

লক্ষ লক্ষ লোকের আখেরী মোনাজাতে শেষ হলো টঙ্গীর নদী বন্দরের মাহ্ফিল


ইমন খান : ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান,জীবনের সর্বক্ষেত্রে শরীয়ত এর পরিপূর্ন অনুসরণ করতে হবে। গাজীপুরের টংগীতে ঐতিহ্যবাহী নদী বন্দর এর ৩ দিনব্যাপি ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আখেরী মুনাজাতে প্রধান অতিথির বক্তব্যে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর- সাহেব চরমোনাই। গাজীপুর জেলা মুজাহিদ কমিটির সদর আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মালেক এর সভাপতিত্বে চরমোনাইর এর পীর আরো বলেন, ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর আদর্শ অনুযায়ী পরিচালনা করতে হবে। মানুষের হক,ধন- সম্পদ আত্মসাত, কর্মক্ষেত্রে দূর্নীতি, দায়িত্বে অবহেলা,ফাকিবাজি এবং ব্যবসায়ে ভেজাল জিনিস বিক্রি, ওজনে কম দেয়ার বিষয়ে সর্তক করে দিতে বলেন,আল্লাহ তায়ালার বিকট নাফরমানী করার পরেও আল্লাহর দরবারে কান্নাকাটি ও ক্ষমা চাওয়ার মাধ্যমে মাফ পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু বান্দার হক নষ্ট কারীর কোম ক্ষমা নাই। অতএব সব সময় আল্লাহর হক ও বান্দার হক এর ব্যাপারে সচেতন হতে হবে। এ সময় আরো উপস্থিত আলোচনায় অংশ গ্রহন করেন,বিশিষ্ট আলেমে দ্বূন পীর সাহেব চরমোনাইর( রহ)-ুর খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহামাদ,পীর সাহেব খুলনা,আব্দুর রহমান জামে মসজিদ আরিচপুর এর খতিব মাওলানা শরীফুজ্জামান রাজিবপুরী,জামিয়া কারীমিয়া ফজলুল উলুম টংগীর মুহতামিম মাওলানা আবু হানিফ সিদ্দিকী সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ