শৈলকুপায় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আব্দুল মালেক (৪২) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। জানা গেছে পৈত্রিক জমিজাতি ভাগবাটোয়ারা নিয়ে গত শনিবার রাতে পারিবারিক ভাবে শালিস বসে। এ সময় বড় ভাই আব্দুল খালেকের সাথে ছোট ভাই মালেকের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কুড়াল দিয়ে বড় ভাই খালেক ছোট ভাইকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মালেককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূূবুর রহমান জানান, লোকমুখে শুনেছি পারিবারিক বিরোধের জের ধরে একজনকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের কাছে কোন অভিযোগ বা তথ্য প্রমান আসেনি।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক 