News Bangla 24 BD | ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাত


All-focus
All-focus

ঝিনাইদহঃ
বাক-বিতন্ডের জের ধরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রাহুল হুড়কে ছুরিকাঘাত করেছে তার সহপাঠি ও বহিরাগতরা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রাহুল বালক বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্র। সে শহরের পাগলা কানাই এলাকার ডা: রতন কুমার হুড়’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র রাতুলের সাথে সহপাঠি ত্বাঈনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামের দুই বখাটেকে ডেকে আনে। বহিরাগত বখাটেরা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নয়ন, খালি ও রাকিব রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ