গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
রওশন আরা নুপুর : গাজীপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে রোববার দিনব্যপি নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম আবুল কাশেমের সভাপতিত্বে ভাওয়াল রাজবাড়ি মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি । অনূষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকী এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন্নাহার ভূইয়া (সংরক্ষিত) এমপি,সিটি-কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ড: দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন, এসপি শামসুন্নাহার, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ আমীর হোসাইন রাহাত, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খাঁন, সহ-সভপতি এ্যাডঃ মো. ওয়াজ উদ্দিন মিয়া,জিপি এ্যাডঃ মোঃ আমজাত হোসেন বাবুল, পিপি এ্যাডঃ মো. হারিছ উদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মো, খালেদ হোসেন প্রমুখ। এর আগে আইন সহায়তা মেলা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
এছাড়া এসব কর্মসূচিতে জেলা জজশীপ, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, আনসার, স্কাউট,আইনজীবিসহ বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 