News Bangla 24 BD | কালিয়াকৈরে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে কালিয়াকৈর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এদের মধ্যে পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ১০,০০০টাকা,ফুলকলি হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ১০,০০০টাকা,ছালাম মিয়ার হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ১০,০০০টাকা, মাহফুজের পিয়াজু দোকান ১০,০০০টাকা, নারায়নের পিয়াজু দোকান মাহফুজ ১০,০০০টাকা,ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ৮,০০০টাকা, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারকে ৫,০০০টাকা, বনফুল সুইটসকে ৫০০০টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।এসময় তিনি কালিয়াকৈর বাজারের বিভিন্ন মুদি দোকান,ফলের দোকান, মুরগির দোকান গুলোতে পরিদর্শন করেন।যাতে করে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা কোন ক্রেতাদের কাছ থেকে পন্যের দাম বেশী রাখতে না পারে।এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে পন্যের নাম এবং মূল্যসহ তালিকা তৈরি করে সামনে প্রদর্শন করেরাখার জন্য নির্দেশ দেন।এসময়, সেনেটারী ইন্সেপেক্টর উৎপলা রানী এবং পুলিশ বাহিনীর সদস্যরাউপস্থিত ছিলেন। ভ্রম্যমান আদালতের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিস সুত্র জানান, মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মাহে রমযানে পন্যের গুনগত মান ও মূল্য ঠিক রাখার জন্য অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ