News Bangla 24 BD | গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ


তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভিমবাজার এলাকায় ওয়ার্ক ফিল্ড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ের লক্ষে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, সিটি করপোরেশনের ভিম বাজার এলাকার ওয়ার্ক ফিল্ড লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া ছিল। কিন্তু শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ গতরাতে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা ফটকে নোটিশ টাঙ্গিয়ে দেয়। রবিবার সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে মির্জাপুর- মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে। পরে বেধড়ক লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধের পর শ্রমিকদের সরিয়ে দিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
জিএমপির সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ