News Bangla 24 BD | গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head

গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

রবিবার গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার, গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো: আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুরের জিপি এ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা: আমির হোসাইন রাহাত, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ