গাজীপুরে জাতীয় সাংবাদিক সোসাইটির সংবর্ধনা
গাজীপুরের জয়দেবপুরে জাতীয় সাংবাদিক সোসাইটি, গাজীপুর জেলা শাখার উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে নাসির উদ্দিন বুলবুল জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোসাইটির সভাপতি হাজী মোঃ আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত মহাসচিব নাসির উদ্দিন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক, গাজীপুর) বক্তব্য রাখেন, সোসাইটির সহ-সভাপতি আশরাফুল ইসলাম আয়ুব (দৈনিক সংবাদ, কালীগঞ্জ), সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান (দৈনিক ইত্তেফাক, কালীগঞ্জ), সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন (দৈনিক নওরোজ, গাজীপুর), আইন বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান (ডেইলি নিউনেশন, উপজেলা প্রতিনিধি,গাজীপুর), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রফিক সরকার (বাংলা টিভি, কালীগঞ্জ), সানাউল্লাহ স্বপন (দৈনিক খোলা কাগজ, টঙ্গী), তৌফিক ইসলাম (দৈনিক বর্তমান, গাজীপুর) সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন 