কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মাছ ধরার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রফিক মিয়া (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেড়াতলী এলাকায় ঘটনা ঘটে। নিহত রফিক উপজেলার বহেড়াতলী গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, উপজেলার বহেরাতলী গ্রামের কৃষক রফিক মিয়া বাড়ির পাশেরজলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে ছিল। মাছ ধরা শেষে বাড়ি ফেরার সময় হটাৎ পল্লীবিদ্যুতের আবাসিক সংযোগের একটি তার ছিড়ে রফিকের উপর পড়লে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানাযা শেষে তার লাশ বহেরাতলী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে ফুলবাড়িয়া ইউপি সদস্য নজরুল ইসলাম জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন 