News Bangla 24 BD | গাজীপুরে রেলওয়ে কর্মচারীদের মানববন্ধন - News Bangla 24 BD
News Head

গাজীপুরে রেলওয়ে কর্মচারীদের মানববন্ধন


গাজীপুর রেলওয়ে সরকারী কর্মচারী বৃন্দ আয়োজিত মঙ্গল বার দুপুরে জেলা প্রশাসন প্রধান গেইট সংলগ্নে গাজীূপুরের রেলওয়ের নির্বাহী প্রকৌশলী ও কর্মচারীকে প্রহার করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা কালিয়াকৈর পৌর সভা মেয়র মোঃ মুজিবুর রহমানের পদত্যাগসহ জড়িত ষ্টাফদের দৃষ্টান্ত শাস্তি দাবী জানান মানববন্ধন অনুষ্ঠানে। ঘটনায় জানাযায় য়ে গত সোমবার বিকেল ৪টার দিকে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সির্টি রেলষ্টেশন রেলওয়ের ক্রসিংয়ে গেইট বন্ধ করালে কালিয়াকৈরের পৌর সভার স্টাফ মটর সাইকেল নিয়ে যেতে চাইলে বাধা দিলে রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী নাজিব কায়সার গেইট ম্যান মোঃ জামাল হোসেন ও আসাদুল হককে প্রহার করে। মানববন্ধনটি দুপুর ১টা থেকে ২টা পযর্ন্ত জেলা প্রশাসন প্রধান গেইট সংলগ্লে অনুুষ্ঠিত শেষে বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী রোড হয়ে জয়দেবপুর রেওয়ে ষ্টেশনে এসে শেষ হয়। মানববন্ধন অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সরকারী কর্মচারী গাজীপুর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপত্বিতে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক মোঃ গোলজার হোসেন আনিছ, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সেলিম শেখ,রাজু আহমেদ, আরিফা খাতুন, মাদুদা খাতুন, জাহিদ হাসান, মোঃ জহিরুল ইসলাম,মোঃ আশরাফুল ইসলাম, আঃ রাজ্জাক মিয়া বাপ্পী, কোবাত প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ