News Bangla 24 BD | আগামী ৪ জুলাই থেকে হজ-ফ্লাইট শুরু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

আগামী ৪ জুলাই থেকে চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর (বিজি-৩০০১) একটি ফ্লাইট ওইদিন সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের জেদ্দায় গমনের উদ্দেশ্যে বিদায় জানাবেন।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যস্থাপক, (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া একই দিনে হজ-ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩১০১) সকাল ১১ টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকাল ১৫ টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ১৯ টা ১৫মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ২০ টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকে ও এবছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশ থেকে এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ ব্যালটি অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।

এ বছর হজ-যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকারুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটের হজ-যাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতিটি ফ্লাইটের উড্ডয়ন কাল হবে আনুমানিক ৭ ঘন্টা।

প্রথম বারের মতো এবছর কিছু ফ্লাইটের জেদ্দা বিমান বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে সৌদি আরবের একটি ইমেগ্রেশনটিম ঢাকায় অবস্থান করবে।

এবছর বিমান হজ্ব-যাত্রীদের উড়োজাহাজের সামনের অপেক্ষাকৃত বড় ও আরামদায়ক নিশ্চিত আসন নেওয়ার ক্ষেত্রে ওয়ানওয়ে-তে ১০০ ডলার বা সম-পরিমাণ টাকা এবং রির্টান যাত্রা (যাওয়া-আসা) ২০০ ডলার বা সম-পরিমাণ টাকার বিধান রেখেছে। বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ