News Bangla 24 BD | উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির ৯ জন নিহত - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির ৯ জন নিহত


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির ৯ জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫জন । সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বলেন, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাট খোলা এলাকায় ঢাকা ঈশ্বরদী রেল পথে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী হতে ঢাকা গামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, এটা বিয়ের গাড়ি ছিল। এতে ৯ জন নিহত হন, আহত হন আরও ৩ জন । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি ।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর থেকে ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ রয়েছে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ