News Bangla 24 BD | “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


ঝিনাইদহঃ
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আলফাজ উদ্দিন শেখ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার। এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ