News Bangla 24 BD | ঝিনাইদহে ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ - News Bangla 24 BD
News Head
 সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

ঝিনাইদহঃ
শিশুটির বয়স মাত্র ৭ বছর। নিষ্পাপ এই শিশুটিকে দুই নরপিশাচ সম্ভ্রমহানি ঘটিয়েছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর গ্রামের। জানা গেছে, শিশুটি তার আপন দুই চাচাতো ভাইদের লালসার শিকার হওয়ায়, ধামাচাপা দেবার অপচেষ্টা চলছে। কিন্তু শিশুটির মা এই নারকীয় ঘটনার উপযুক্ত বিচার চান বৃহস্পতিবার রাতে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পিতা। শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতাকে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে গ্রামের মাঠে নিয়ে নির্যাতন চালায় ওই গ্রামের বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে বিপ্লব (১৬) ওসবুজ (১৫) নামের দুই যুবক। পরে মেয়েটিকে না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করে তারা। এক পর্যায়ে তাকে গ্রামের মাঠে পাওয়া যায়। মেয়েটি বাড়িতে এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, গত ১৫ দিন আগে বিপ্লব ও একই গ্রামের জাহিদুল জোয়ার্দ্দারের ছেলে সবুজ তাকে নির্যাতন করে। কয়েকদিন ধরে মেয়েটির রক্তক্ষরণ হলে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসাও করিয়েছেন তিনি। শিশুটির মা জানান, আমরা গরিব মানুষ। টাকা না থাকার কারণে আমরা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। পরে বৃহস্পতিবার ওই ঘটনা আবার ঘটলে আমরা বুঝতে পারি। মেয়েটিকে চাকু দিয়ে হত্যার ভয় দেখানোর কারণে সে কিছু বলেনি। আমরা এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। এ ব্যাপারে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ