আগের ৩ দিন ও পরের ৩ দিন ফেরিতে ট্রাক বন্ধ
কোরবানির পশুবাহী ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ব্যাতীত ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন ফেরিতে আর কোনো ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার হবে না। রোববার বিদ্যুৎ ভবনে এক সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সভায় জানানো হয়, এ সময়ে সব ধরনের মালবাহী জাহাজ ও বালুবাহী বাল্কহেড চলাচল করতে পারবে না। আর ঈদের আগের ও পরের পাঁচদিন দিনের বেলায়ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদুল ফিতরের সময় যাত্রীদের নিরাপদ যাতায়াতে মন্ত্রণালয় একটি টিমওয়ার্কের মাধ্যমে ভাল কাজ করেছিল। এবারের ঈদুল আজহায়ও সবাই মিলে ঈদযাত্রাকে আরও নিরাপদ রাখতে চাই।
তিনি বলেন, কোরবানির পশু আনতে নৌপথে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশি নজর দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, কোস্ট গার্ড ঢাকা জোনের কমান্ডার রেজাউল হাসান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, লঞ্চ মালিক, নৌযান শ্রমিক নেতারা।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 