টঙ্গীতে স্বর্ণের দোকানে ডাকাতি স্বর্ণালঙ্কাসহ নগদ টাকা লুট
টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে শ্যামল গোল্ড ওয়ার্কস নামে একটি স্বর্ণের দোকানে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দোকান মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের হামলায় দোকানের মালিক শ্যামল পোদ্দারসহ দুজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গীর নতুনবাজার এলাকার ভূঁইয়া টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
দোকান মালিক শ্যামল পোদ্দার জানান, রাতে চার-পাঁচজন লোক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। এর পর হঠাৎ ডাকাতরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও ক্যাশ বাক্স ভেঙ্গে দেড় লাখ টাকা নিয়ে চলে যাওয়ার সময় দোকানের সামনে তিনটি হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। ডাকাতির ঘটনার খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি ও টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রী পুলিশকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে খালেদ হোসেন খান প্রিন্স, মো. খাইরুল ইসলাম, বোরহান মিয়া ৩২ ও আমজাদ মোল্লাকে আটক করা হয়েছে এবং একটি সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৯৫৮৬) জব্দ করা হয়।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 