টঙ্গীতে বাসায় ঢুকে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর মহানগরের টঙ্গী কাজীপাড়া চন্দ্রীমা এলাকায় বাসায় ঢুকে ৮ম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাউসিফুল ইসলাম মুন্না (১৫) পটুয়াখালি জেলার বাউফল থানার দান্ডি গ্রামের কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের বড় ছেলে। সে রাজধানীর মগবাজার বিএফ শাহিন একাডেমির ছাত্র ছিলো।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার সকালে মুন্নার বাবা অফিসে চলে যায়। তার মা সকাল সাড়ে ৮টার দিকে মুন্নাকে একা বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়। পরে মুন্নার মা স্কুল থেকে বাসায় ফিরে মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন জানান, কে বা কারা এবং কি কারণে মুন্নাকে হত্যা করেছে তা এ মূহুর্তে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়। তবে হত্যাকান্ডের সময় মুন্না ঘরে একা ছিল। তার পরিচিত কোনো বন্ধু-বান্ধবের ভেতরে কেউ এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ সন্দেহ করা হচ্ছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 