গাজীপুরে বাল্য বিয়ে প্রতিরোধে উপজেলা স্ট্যান্ডিং কমিটির সভা
পিএসসিটি’র বাল্য বিয়ে বন্ধ করণ প্রকল্প হ্যলো আইএম এর আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক উপজেলা স্ট্যান্ডিং কমিটির এক সভা বুধবার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা সভাপতিত্ব করেন।
হ্যালো আইএম প্রকল্পের কর্মকর্তা আবু খায়ের মিয়ার পরিচালনায় ওই সভায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন- ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, দৈনিক মুক্ত বলাকা’ সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আবু ওবায়দা আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার লতা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার প্রমুখ।
এ ছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন হ্যালো আইএম প্রকল্পের প্রজেক্ট এসোসিয়েট যথাক্রমে এম মোস্তাফিজুর রহমান মল্লিক ও মোঃ শাহরিয়ার শাওন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 