শ্রীপুরে বাস খাদে পড়ে নিহত দুই, আহত পাঁচ যাত্রী
শ্রীপুরে বাস উল্টে খাদে পড়ে গাছে ধাক্কা দিলে চালকের সহকারীসহ দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত পাঁচ যাত্রী।
জানা যায়- মঙ্গলবার বিকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিটিপাড়া ভূতের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসচালকের সহকারী ময়মনসিংহের নান্দাইলের কাদিরপুর গ্রামের শাহজাহানের ছেলে মানিক মিয়া (৩০) এবং চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার তিলক গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইফুজ্জামান চৌধুরী (৩৫)। সাইফুজ্জামান ওমেরা পেট্রোলিয়াম এলপি গ্যাস লিমিটেডের মার্কেটিং অফিসার ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন রাজেন্দ্রপুরের মনোরঞ্জন সরকারের ছেলে চন্দন সরকার (৩৩), কালিগঞ্জের আলতাফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮), ভবানিপুরের দিরেন্দ্র কুমারের ছেলে গোরবধন (৪৮), উত্তর খামের গ্রামের আতাউরের মেয়ে তায়বা আক্তার (২১) ও চালা বাজার এলাকার আব্দুস সামাদের ছেলে আতিক (২২)।
তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাওয়াল পরিবহনের একটি বাস মঙ্গলবার বিকালে বেপরোয়াগতিতে কাপাসিয়া যাচ্ছিল।
“বাসটি ঢাকা-কিশোরগঞ্জ সড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিটিপাড়া ভূতের বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে ছিটকে গিয়ে একটি গাছ ও দোকানে ধাক্কা দেয়।”
হালিম বলেন, এতে ওই বাসের হেলপারসহ সাত যাত্রী গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিক ও সাইফুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 