News Bangla 24 BD | নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত


নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর দৈ‌নিক বাংলা‌ মোড়ে শ্রম অ‌ধিদপ্ত‌রের স‌ম্মেলন ক‌ক্ষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক শেষ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি চৌধুরী আশিকুল আলম যৌথভাবে এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলাম বিকালে বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে আমরা কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত করছি।

এর আগে নৌযান শ্রমিকদের দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়। চিকিৎসার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দেশের বাইরে থাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ