কোন ধরনের গুজবে কান দিবেন না-ওসি আকবর আলী খান
রওশন আরা নুপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর বাসীকে ছেলে ধরা, গলা কাটা ও মাথা কাটা কোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আকবর আলী খান।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় কাশিমপুর থানাধীন হাতিমারা স্কুল এন্ড কলেজ মাঠে এ আহ্বান জানিয়েছেন।
তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মতামত সভায় স্কুল ছাত্র-ছাত্রীসহ কাশিমপুরবাসীকে জন-সচেতনতা সোচ্চার হওয়ার জন্য কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন। কেউ যেন গুজবে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে না নেন। সে বিষয়ে সকলকে সচেতন করেন।
তিনি আরো জানান আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল। কেউ যদি কোন ধরনের গুজবের কথা শুনে থাকেন সাথে সাথেই আমাকে খবর দিবেন। কাসিমপুর থানা পুলিশ দিন-রাত কাসিমপুর বাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
এ সময় অত্র থানা অফিসারগণ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণেরা উপস্থিত ছিলেন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 