জাবিতে বিনসিসির ‘ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান’
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
২৯শে জুলাই, সোমবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে অভিযান শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও বিএনসিসি জাবি প্লাটুনের শিক্ষক জনাব আ. স. ম. ফিরোজ উল হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি জাবি প্লাটুনের সহকারী শিক্ষক তাসলিন জাহান মৌ এবং প্লাটুন ইনচার্জ জুনাইদ হাসান। এছাড়াও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. ফখরুল ইসলাম এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক হোসেন অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বটটতলায় খাবারের দোকান গুলোতেও অভিযান চালানো হয়।
সেখানে অস্বাস্থ্যকর খাবার ফেলে দেওয়ার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং খাবার ঢেকে রাখতে নির্দেশ দেওয়া হয়।
শহীদ মিনারে এক উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, “বিএনসিসি একটি জাতীয় প্রতিষ্ঠান, দেশ ও জাতির প্রয়োজনে বিএনসিসি সবসময় ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাতিষ্ঠানিক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় আমাদের এ অভিযান। সকলের সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে আমাদের এ অভিযান নিয়মিতভাবে চলবে।” স্বাগত বক্তব্যে প্লাটুনের সহকারী শিক্ষক তাসলিন জাহান মৌ বলেন, “ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং দেশে এখন ক্রান্তিকাল চলছে। তাই দেশের এ ক্রান্তিকালে বিএনসিসি অগ্রগামী ভূমিকা পালন করছে।”
অভিযানের ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্লাটুনের ইনচার্জ জুনাইদ হাসান বলেন, “ঢাকা সহ সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারন করেছে। এর প্রেক্ষিতে আধাসামরিক বাহিনী ও সেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিএনসিসির ক্যাডেট হিসেবে সকলকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই অভিযান।”
অভিযানে বিএনসিসি জাবি প্লাটুনের বর্তমান ও সাবেক ক্যাডেটসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 