কালীগঞ্জে দেনার দায়ে জর্জরিত হয়ে মাছ ব্যবসায়ী আত্মহত্যা
ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে দেনার দায়ে জর্জরিত হয়ে স্বরজিৎ বিশ্বাস (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে খালকুলা গ্রামের মাঠের মধ্যের একটি মেহগনি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে স্বরজিতের লাশ উদ্ধার করে। নিহত স্বরজিত উপজেলার বড় তালিয়ান গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। পাওনাদার অনেকে তার বাড়িতে এসে টাকার জন্য চাপ দিত। প্রায় টাকার জন্য তার সাথে ঝগড়া হত। স্থানীয় কোলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেম জানান, রবিবার ভোরে স্বরজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয়ে পাশের খালকুলা মাঠের একটি মেহগনি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্বরজিৎ বহুদিন ধরে এলাকার অনেকের নিকট দায়দেনার শিকার। ফলে দেনার দায়ে স্বরজিতের আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 