News Bangla 24 BD | ঝিনাইদহসহ দেশব্যাপী নারী-শিশু ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদ এবং মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহসহ দেশব্যাপী নারী-শিশু ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদ এবং মানববন্ধন


 ঝিনাইদহঃ
ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষন, নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক, রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক ও উই এর পরিচালক শরিফা খাতুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব একরামুল হক লিকু, এডাবের সভাপতি শিবু পদ বিশ্বাস, উন্নয়ন ধারার হায়দার আলীসহ অন্যান্যরা। এসময় বক্তারা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষন, নির্যাতনের প্রতিবাদ জানান। সেই সাথে সংগঠিত অপরাধের বিচারের দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ