ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা সোমবার সকালে আইন সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সোমবার সকালে ঝিনাইদহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আবু আহসান হাবিবের মাধ্যমে স্মারকলিপিটি আইন বিচার ও সংসদ বিষয়ক সচিবের কাছে পৌছে দেওয়ার জন্য প্রদান করা হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর পক্ষে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান স্মারকলিপিটি গ্রহন করেন। সারাদেশের অধ:স্তন আদালতে কর্মরত কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভুক্ত, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবীতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এই স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সেক্রেটারি আসাফ-উদ-দৌলা মাসুম, জেলা সভাপতি জহুরুল হক, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিয়ার রহমান, আসলাম হোসেন ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির সোহেল রানাসহ বিচারাঙ্গনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম বলেন, সরকার আমাদের ন্যায্য দাবী সমুহ মেনে নিয়ে সুবিচার করবেন বলে আমাদের বিশ্বাস।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 