ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা, ভর্তি হয়েছে ৫
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: মোকাররম হোসেন জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে এ পর্যন্ত যেসকল রোগী ভর্তি হয়েছেন তার বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত বা ঢাকা থেকে ঘুরে আসার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তিকৃত ৫ জন বাদে অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হতে পারে এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তকতা বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়াও রোগীদেরকে আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 