News Bangla 24 BD | কালিয়াকৈরে নিখোঁজের ৭দিন পর অর্ধগলিত ছাত্রীর লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিয়াকৈরে নিখোঁজের ৭দিন পর অর্ধগলিত ছাত্রীর লাশ উদ্ধার


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের ৭ দিন পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ঢালজোড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত হলো, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া এলাকার আব্দুল আলীমের মেয়ে আঁখি আক্তার (১৩)। তিনি স্থানীয় রিডা মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আঁখি গত ৭ দিন আগে সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপরই সে নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার ঢালজোড়া এলাকার খন্দকার শাজাহান মিয়ার পুকুরের পাশে হাড়গুড়ের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশ ও নিখোঁজ ছাত্রীর বাড়িতে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই হাড়গুড় উদ্ধার করে। এ সময় পাশের বিলের পানিতে ভেসে থাকা অর্ধগলিত দেহের বাকী অংশ উদ্ধার করা হয়। লাশের পাশে জুতা দেখে পরিবারের লোকজন আঁখির লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় উড়না পেচাঁনো এবং নিহতের হাড়গুড় ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে তার লাশ ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যাকান্ডের সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ