কালিয়াকৈরে হাত-পা ও মুখ বাধা শিশু উদ্ধার
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের দুইদিন পর হাত-পা ও মুখ বাধা অবস্থায় আট বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকার বহুতল ভবনের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। তবে কেন, কিভাবে এ ঘটনাটি ঘটনানো হয়েছে? তা এখনো জানা যায়নি।
উদ্ধারকৃত শিশুটি, সুনামগঞ্জের ধরমপাশা থানার কালাঘর এলাকার লাল বাদশার ছেলে আমিরুল ইসলাম (০৮)।
পুলিশ ও শিশুর স্বজনদের সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় তার মামা খাইরুল ইসলামের বাড়িতে থাকেন। গত সোমবার সকালে হঠাৎ করে সে নিখোঁজ হয়। পরে ছেলেধরা সন্দেহে এবং তাকে খোঁজে পেতে আন্দারমানিক এলাকাসহ আশপাশের এলাকায় মাইকিং করেছে তার স্বজনরা। এতে তার সন্ধান না মেলায় পরের দিন মঙ্গলবার বিকেলে তার মামা খাইরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। ওই দিনই রাত ১০টার দিকে ওই শিশুর খোঁজ মিলে ওই এলাকার সৈয়দ আতিকুর রহমানের একটি বহুতল ভবনের নিচতলায় এক ভাড়াটের কক্ষে। তার পরিচয় জানা যায়নি। এরপর থেকে ওই ভাড়াটে পলাতক রয়েছে।
খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে। তার হাত ও পায়ে রক্তাক্ত অবস্থায় থাকায় তাকে সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সে কথা বলার মতো অবস্থায় নেই।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার সাহা জানান, এই শিশুকে কি কারণে ওই কক্ষে আটকে রাখা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনার পর থেকে ওই ভাড়াটে পলাতক রয়েছে। তাকে আটকের পর বিস্তারিত জানা যাবে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 