News Bangla 24 BD | গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগের কর্মীসভা ও অফিস উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগের কর্মীসভা ও অফিস উদ্বোধন


টঙ্গী প্রতিনিধি : বঙ্গবন্ধু সৈনিক লীগ গাজীপুর জেলার সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে বুধবার গাজীপুর শহরের বি.আই.ডি.সি রোডে একটি অফিস উদ্বোধন ও কর্মীসভা করা হয়েছে।
ডা: মো: আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় ওই অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সর্দার মুজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তামজিদ বিন রহমান (তুর্য), কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, দপ্তর সম্পাদক শেখ সফিউল আলম মানিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএম কাইয়ুম তাজু, সদস্য মাহাফুজুল হক শিপু, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি এম এস ইসলাম অপু, গাজীপুর জেলা সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাপ্পি, দেওয়ান শামীমুল ইসলাম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান সায়েম, দপ্তর সম্পাদক জাহিদ আহসান হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলা সভাপতি, টঙ্গীর নোয়াগাঁও এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: সদরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা আহ্বায়ক মো: ইয়াসিন, কালিয়াকৈর সদর উপজেলা আহ্বায়ক সাজেদুল ইসলাম শাকিল প্রমুখ। আলোচনা সভা শেষে গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন ও মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে মধান্যভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ