গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র্যালি
ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে এডিস মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সিটি মেয়র ছাড়াও জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কলামিস্ট ও পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের পরিচালক ডা: মো: আমীর হোসাইন রাহাত, গাজীপুরের জিপি আমজাদ হোসেন বাবুল বক্তব্য রাখেন। সচেতনতামূলক কর্মসুচীতে পরিবেশবিদ, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়।
গাজীপুর সিটি মেয়র তার বক্তব্যে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জ¦র হলে ডাক্তারের পরামর্শ নিতে বলেন। বাসা বাড়ির আশেপাশের জমে থাকা পানি যাতে না থাকে সেজন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 