News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি নিহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি নিহত


গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত গোলাগুলিতে নজরুল ইসলাম নজু নামে একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত নজরুল একজন মাদক কারবারি। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শর্টগান এবং আড়াই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। গোলাগুলির সময় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত নজরুল ইসলাম নজু টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে।
র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ৬/৭ জন মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে নজরুল ইসলাম গুলিবিদ্ধ হয় এবং অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে নজরুল ইসলাম নজুকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় র‌্যাবের সৈনিক প্রবীর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
র‌্যাবের দাবি, নিহত নজরুল ইসলাম নজুর নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ