News Bangla 24 BD | শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের মাস শোকাবহ আগষ্ট উপলক্ষে ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে ডিজিএম সদর উদ্দিন আহমেদ, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ শাখার এজিএম হাসিমুর রহমান, ঝিনাইদহ-মাগুরা অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সভাপতি এম এইচ জগলুল পাশা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা, ঝিনাইদহ-মাগুরা অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এসময় ব্যাংকের ১৫ জন কর্মকর্তা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে রক্ত গরীব, অসহায় দুস্থ ও মরাণপন্ন রোগিদের দেওয়ার জন্য সদর হাসপাতালের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘মানবত’র কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ